শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লাশ দেখতে এসে পথ যাত্রীর লাশ হয়ে বাড়ি ফেরা

মোঃ সাব্বির হোসেন / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বরিশালের বানারীপাড়ায় ভগ্নিপতির লাশ দেখে ফেরার পথে পিকআপ গাড়ির চাপায় মাহমুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত রবেদ আলী হাওলাদারের স্ত্রী মাহমুদা বেগম তার মেয়ে পারভীন (৪০) ও বোন শাহনাজকে (৫০) নিয়ে ওই দিন সকালে বানারীপাড়ার বেতাল গ্রামে ভগ্নিপতির লাশ দাফন শেষে বন্দর বাজার থেকে অটোবাইকে সীমান্তবর্তী ঝালকাঠির বড় একসাড়া পাড়া গ্রামে ছোট বোনের (শাহনাজ) বাড়ি যাচ্ছিলেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল (চৌয়ারীপাড়া) নামক স্থানে পৌঁছলে তাদের অটোবাইকের সঙ্গে বিপরীত দিক বরিশাল থেকে আসা পাইপবাহী পিকআপ গাড়ির ধাক্কা লাগলে মাহমুদা বেগম, তার মেয়ে পারভীন ও বোন শাহনাজ অটোবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ডান দিকে রাস্তায় পড়ে যাওয়া মাহমুদা বেগমের মাথা পিকআপ গাড়ির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন পিকআপ গাড়িটি ও এর চালক রাকিববে আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহমুদা বেগমের লাশ উদ্ধার ও রাকিবকে পিকআপসহ আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ্সএম মাসুদ আলম চৌধুরী জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ