শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত তিন

মোঃ সাব্বির হোসেন / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

বরিশালের বানারীপাড়ায় পারিবারিক কলোহের জেরে হামলার ঘটনায় তিন জন আহত হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের হাফিজ সরদারের সাথে একই বাড়ির ফয়জুল সরদার গংদের সাথে ১লা মে সন্ধ্যায় পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় হাফিজ সরদার বাদী হয়ে কাইয়ুম( ৩০),লিপি বেগম(৫০), লাকি বেগম(২৬),লিমা বেগম(১৮) কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায় ঘটনার দিন প্রতিপক্ষরা কথা কাটাকাটির এক পর্যায়ে পরিকল্পিতভাবে জনতাবদ্ধ হয়ে লাঠিসোঠা নিয়ে হাফিজ সরদারের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কাজল বেগমের উপর হামলা চালায়। হামলায় আহত কাজল বেগমের ডাক চিৎকারে নারগিস বেগম,লাইজু বেগম ও আরজু এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে প্রতিপক্ষরা। উপস্থিত লোকজন ও অন্যান্য স্বাক্ষীদের সহায়তায় আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে কাজল বেগমের অবস্থা খারাপ হওয়ায় তাকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়। উল্লেখ্য প্রকৃত ঘটনাকে আড়াল করতে প্রতিপক্ষরা এস এস সি পরীক্ষার্থী গুরুত্বর আহত হবার নাটকের পায়তারা করতেছে। বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশগ্রহন করে সুস্থ শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসার নাম করে মিথ্যা মামলা সাজিয়ে বাদী পক্ষদের ফাসাতে চায় বলে বাদী হাফিজ সরদার জানায়। তিনি আরো বলেন এলাকার কতিপয় খারাপ চিন্তা চেতনার মানুষ সত্য ঘটনাকে আড়াল করতে প্রতিপক্ষের পক্ষ অবলম্ভন করে তাদেরকে ফাঁসাতে চাচ্ছে। অভিযোগের পর পরই বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ