শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান মন্নান মৃধার সংবাদ সম্মেলন

জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ / ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মন্নান মৃধা সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সম্মুখে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার সময়ের অভূতপূর্ব বিভিন্ন উন্নয়ন পাশাপাশি আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ( বিএনপি দলীয় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা ও অন্য ব্যাক্তিরা এবং কতিপয় বহিরাগত সর্বহারারা দল এবং পরিষদের সমৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান। তিনি বলেন সৈয়দকাঠি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে উন্নয়নের কাজ শুরু করলেই ওই অপশক্তিরা বাধা হয়ে দাঁড়াতেন। উন্নয়ন কাজ থেকে এই চক্রটি অনৈতিক সুবিধা নিতে না পেরে দল এবং সমাজের কাছে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কুটকৌশল অবলম্বন করছেন বলেও তিনি তার লিখিত বক্তব্যে বলেন। তিনি বলেন তার সময়ে সৈয়দকাঠি ইউনিয়নকে অনেকটা শহুরের ন্যায় গড়ে তোলা হয়েছে। সুবিধা ভোগিদের শত ভাগ পাওনা বুঝিয়ে দিয়েছেন এটাই তার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ জন্যই ওই চক্রটি তার পিছু নিয়ে সঠিক নয় এমন মনগড়া মন্তব্য এবং বক্তব্য দিচ্ছেন।
চেয়ারম্যানের সাথে একমত পোষণ করে বক্তব্য দিয়েছেন সৈয়দ আমিনুল হক ডিগ্রী কলেজের প্রভাষক মৃনাল কান্তি, সৈয়দকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান বেপারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নির্মল মন্ডল, সাধারণ সম্পাদক দীপক সরকার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু জগদিশ চন্দ্র বড়াল ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম কাজল, একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. পনিরুজ্জামান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে কথা বলেন মো. সবুজ মিয়া, এ সময় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ