শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ইলেক্ট্রো ফিশিং করে মাছ ধরার অপরাধে এক অসাধু জেলেকে আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি // / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ইলেক্ট্রো ফিশিং করে মাছ ধরার অপরাধে বৈদ্যুতিক শকের সরঞ্জাম সহ এক অসাধু জেলেকে আটক করা হয়েছে। বানারীপাড়া সন্ধ্যা নদীর দিদিহার চরে ইলেক্ট্রো ফিশিং করে অর্থাৎ বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় এলাকাবাসী হাতে আটক হয়  খেজুরবাড়ির নুর বেপারির ছেলে অসাধু জেলে বাদশা। এলাকাবাসী বানারীপাড়া মৎস্য দপ্তরকে বিষয়টি অবহিত করলে মৎস্য দপ্তর এবং মোবাইল টিম অসাধু জেলেকে সহ নৌকা, ব্যাটারি, সরঞ্জামাদী জব্দ করে।  এ সময় বানারীপাড়া উপজেলায় ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতে ইলেক্ট্রো ফিশিং করা মৎস্য আইনে ওই অসাধু জেলেকে  ৫০০০ টাকা অর্থদন্ড করেন এবং জব্দকৃত নৌকা, ব্যাটারি, সরঞ্জাম ঘটনাস্থলে জনসম্মুখে  ৪০০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির প্রমুখ। উল্লেখ্য বিগত সময়ে মৎস্য বিভাগ উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনীর নেতৃত্বে মাছ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করেন। বিগত সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনীর সহায়তায় বেশ কিছু অভিযান পরিচালনা করে বিভিন্ন সময় বিভিন্ন অসাধু জলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ