শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি

রিপোটারের নাম / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যাল

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদীর  নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহবানে সারাদেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ভিত্তিক পৌরসভা, সিটি কর্পোরেশনের  ওয়ার্ড ভিত্তিক জনসভা ও  র‍্যালি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ায় জাকের পার্টি উপজেলা শাখার আয়োজনে বুধবার, দুপুর ৩টায় স্থানীয় ডাকবাংলা চত্ত্বরে এক জনসভার আয়োজন করা হয়। জনসভা উত্তর ডাকবাংলা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলা চত্ত্বরে অনুষ্ঠিত জনসভায় মিলিত হয়। জাকের পার্টির পৌর সভাপতি আঃ খালেদ  তালুকদার  সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী।  বানারীপাড়া উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক ও বরিশাল জেলা প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সহ সাধারন সম্পাদক বানারীপাড়া উজিরপুর নির্বাচনী এলাকার জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী স্বপন মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও  বরিশাল বিভাগ জাকের পার্টি ওলামা ফ্রেন্টর  সভাপতি মাওলানা সাইফুল ইসলাম জেহাদী, বানারীপাড়া উপজেলা কমিটির সভাপতি মোজাম্নেল হেসেন খান, উপজেলা সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আঃ হাই মেম্বর, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ খায়ের, বানারীপাড়া উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুল ইসলাম। এসময় উপজেলার জাকের পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিবেধ সৃষ্টি করা যাবে না। জাকের পার্টি মানুষের দল, মানবেতর দল, গরীব দুঃখি মানুষের দল, স্বার্থান্বেসীদের দল নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী দল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ