শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ৭ ইউপিতে ২৪ জন স্বস্তন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষীত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয়তাবাদীদল বিএনপি অংশ গ্রহন না করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন অনেক। বরিশালের বানারীপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের বিপরিতে ২৪ জন সতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ গ্রহনের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাখারে বর্তমান চেয়ারম্যান খিজির সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, আইয়ুব সিকদার, মো. মামুন সিকদার।বাইশারী ইউপিতে ৭জন। তারা হলেন শামসুর রহমান, খোকন সিকদার, তাজেম আলী হাওলাদার, মো. আবুল কালাম হাওলাদার, মো. সালাউদ্দিন মিন্টু, মো. খায়রুল আলম ও এ কে আজাদ। বিশারকান্দিতে মো. জাকির হোসেন, আলাউদ্দিন বাবুল, মোয়াজ্জেম ও ওমর ফারুক। উদয়কাঠিতে সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মামুন-উর-রশিদ স্বপন এবং রাশিদুল হাসান মিলন। ইলুহারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুস ছালাম ও আবুল বাশার বাদশা। সলিয়াবাকপুরে কাজী হাফিজুর রহমান ও মো. শফিকুল ইসলাম দুলাল তালুকদার। সদর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও মু মুনতাকিম লস্কর কায়েস। এদিকে ৭ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৫৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৫ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ