শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় স্কুলের মাঠ দখল করে সাবেক চেয়ারম্যানের বালুর ব্যবসা !

জাকির হোসেন // / ৭০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

বরিশালের বানারীপাড়ার স্কুলের মাঠ দখল করে বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ও দল বদল এক নেতার বিরুদ্ধে। বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করার এ অভিযোগ পাওয়া যায়। ২০ মে বৃহস্পতিবার সকালে সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার এ ব্যপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও এ অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মৃধা দীর্ঘদিন ধরে স্থানীয় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা করে আসছেন। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার সময় বাতাসে বালু উড়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের জনস্বাস্থ্য হুমকির মধ্যে ফেলে ছিল। সেই থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার বালু ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে মাঠ পরিস্কার করে অন্যত্র বালু ব্যবসা করার জন্য অনুরোধ জানালেও তিনি তাতে কোন কর্নপাত করেননি। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করা প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে ওই স্কুল সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীর তীরের সরকারি খাস সম্পত্তি দখল করে রাইস মিল নির্মাণসহ ইট, বিভিন্ন ধরণের বালু, খোয়া ও ধান-চালের (কুটিয়ালী ) ব্যবসা করারও অভিযোগ রয়েছে। সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার বলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা দীর্ঘদিন ধরে স্কুলের মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন । বার বার অনুরোধ করার পরেও তিনি মাঠ পরিস্কার করে দেননি। স্কুল খোলার পরে বালু উড়ে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া বাতাসে বালু উড়ে পথচারী,স্কুল সংলগ্ন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা বলেন,সরকারি ভাবে পাওয়া ভূমিহীনদের সম্পত্তি তিনি ক্রয় করে সেখানে বালুসহ বিভিন্ন ব্যবসা করছেন এবং সেই সম্পত্তির কিছু অংশ ওই স্কুলেও দান করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন তদন্তপূর্ব প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ