শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করলেন চাখার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান টুকু।।

জাকির হোসেন, বানারীপাড়া।।  / ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

বানারীপাড়া উপজেলার ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন।  গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সৈয়দ মজিবুল ইসলাম টুকুর এ বিজয়ে চাখার বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে। গত ২১ জুন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বরিশাল জেলার ৯ টি উপজেলার মোট ৫০ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আর এই ভোট যুদ্ধে জয়লাভ করেন ৯ উপজেলার  ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান। গতকাল ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলার নয়টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। একজন করোনা আক্রান্ত হয়ে অসুস্থ থাকার কারনে শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেন নি। এ শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল, প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, বরিশাল, মোহাম্মাদ নূরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত কার্যক্রমের শুরুতে সংক্ষিপ্ত  আলোচনা শেষে এ শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান।
পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন এবং সরকারের ভাবমূর্তি উজ্জল করতে সর্বদা সচেষ্ঠ থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ