শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদার অফ ডেমোক্র্যাসি’ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া। এস সরফুদ্দিন সান্টুর শুভেচ্ছা অভিনন্দন।।

জাকির হোসেন,বানারীপাড়া।। / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ মাদার অফ ডেমোক্র্যাসি’ অ্যাওয়ার্ড পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া উজিরপুর সংসদীয় আসনের বি এন পির কর্নধার এস সরফুদ্দিন  আহম্মেদ সান্টু।
গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ (গণতন্ত্রের মা) সন্মাননা দিয়েছে কানাডিয়ান মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।
 ৮ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএইচআরআইও’র দেয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে গণতন্ত্রের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দী অবস্থায় আছেন- এসব কারণে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) তাকে ‘মাদার অফ ডেমোক্র্যাসি অ্যাওয়ার্ড’ দিয়েছে।”এখানে কানাডিয়ান হাইকমিশনও এটাকে এনডোর্স করেছে,’ জানান তিনি।গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহও এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজাপ্রাপ্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতে হয়। দুই বছর কারাবাসের পর করোনা মহামারীর প্রাক্কালে ২০২০ সালের ২৫ মার্চ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের বাসায় আছেন।
এর মাঝে মারাত্মক অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১ ফেব্রুয়ারি তার গুলশানের বাসা ফিরোজায় ফিরে যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ