শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় এ-রব-ঈদগাহ কমপ্লেক্স রূপ নিতে যাচ্ছে দখিনের দৃষ্টিনন্দন ও সর্বশ্রেষ্ঠ ঈদগাহ ময়দানে

বানারীপাড়া প্রতিনিধি / ৭০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ধারাবাহিক উন্নয়নে ছোয়ায় বদলে যাচ্ছে বানারীপাড়া উপজেলা। গ্রামীণ জনপদ রূপ নিচ্ছে শহুরে জনপদে। বরিশালের বানারীপাড়ায় এ অভূতপূর্ব ক্রমশ উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি উন্নয়নের রূপকার মো. শাহে আলম।

উন্নয়নের ধারাবাহিকতায় তার উদ্যোগে এবারে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে এ-রব-ঈদগাহ কমপ্লেক্স রূপ নিতে যাচ্ছে দখিনের দৃষ্টিনন্দন ও সর্বশ্রেষ্ঠ ঈদগাহ ময়দানে। ৫ একর জমির ওপরে দৃষ্টিনন্দন ঈদগাহ কমপ্লেক্স নির্মাণের অত্যাধুনিক ডিজাইন ইতোমধ্যেই বাংলাদেশের অন্যতম ডিজাইনার প্রতিষ্ঠান তৈরি করে পাঠিয়েছেন। ঈদগাহ কমপ্লেক্সটি নির্মিত হলে এখানে পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহাসহ বিভিন্ন সময় এক সঙ্গে হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সন্ধ্যায় ঈদগাহ কমপ্লেক্সের জন্য প্রস্তাবিত এলাকার ৫ একর জমির মালিকদের সাথে চুক্তিও সম্পাদিত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি। শিগগিরই ওই স্থানে ঈদগাহ কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু হবে। সড়কের পাশে একটি অজোঁপাড়াগায়ে আধুনিক ঈদগাহ কমপ্লেক্স নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নির্মাণ শেষে এ-রব-ঈদগাহ কমপ্লেক্সটি হবে দখিনের আরও একটি শ্রেষ্ঠ দর্শনীয় স্থান। ফলে ওখানকার গ্রামীণ চিত্রপট পাল্টে গিয়ে সহসাই শহুরের ন্যায় দৃশ্যমান হবে সম্পূর্ণ গ্রামটি। বাসিন্দাদের কাজের পরিধিও পাল্টে গিয়ে নতুন সম্ভাবনার দার উম্মোচিত হবে। সরেজমিন ঘুরে দেখা গেছে, এমপি শাহে আলমের কর্ম পরিকল্পনায় তার নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুর উপজেলা অচিরেই শহুরে অবয়বে রূপান্তরিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ