শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় সমাজ গড়ার কারিগরের ভুমিকায় ওসি হেলাল উদ্দিন।মাঠে বল ও জার্সি বিতরণ

জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বরিশালের বানারীপাড়া উপজেলারকে সুন্দর ভাবে ঢেলে সাজাতে সমাজ গড়ার কারিগরের ভূমিকায় অবতীর্ন হয়েছেন বানারীপাড়া থানার চৌকস পুলিশ অফিসার হেলাল উদ্দিন। বিভিন্ন সময়েন তার নেয়া বিভিন্ন পদক্ষেপ বানারীপাড়ার চিত্রকে পাল্টে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে রূপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এলাকার যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে তিনি বানারীপাড়ায় খেলোয়ারদের মাঝে বল ও জার্সি বিতরণ করেছেন। ২২ জানুয়ারি শুক্রবার বিকালে পৌর শহরের প্রানকেন্দ্র বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল মাঠে ওসি মোঃ হেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বানারীপাড়া ক্রীড়া অঙ্গনকে যিনি বাঁচিয়ে রেখেছেন সেই ব্যক্তিত্ব, সকাল বিকাল যার পদচারনায় মুখরিত থাকে বানারীপাড়ার খেলার মাঠ, তিনি গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল। বাস্তবিক অর্থে তিনি যুব সমাজকে মাদক, ইভটিচিং সহ যাবতীয় অনৈতিক কাজ থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করে খেলাধুলায় মনোনিবেশ করাতে তার এ মহোতি উদ্যোগ।
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” এই শ্লোগানকে সামনে রেখে ওসি ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ গ্রহন করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন বাবা মায়ের স্বপ্ন তাদের সন্তানরা মানুষের মত মানুষ হয়ে দেশ ও সমাজের মঙ্গল করবে। কিন্তু মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংসের মুখে, এই সর্বনাশা নেশা থেকে ছাত্র ও যুবকদের রক্ষায় খেলা ধুলার বিকল্প নেই। মাদক ও স্মার্ট ফোনের কারনে মাঠে খেলাধুলার অভাব পরিলক্ষিত হচ্ছে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে কিশোর ও যুবসমাজকে মাঠমুখী করতে পারলে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভবপর হবে। পাশাপাশি তাদের শরীর ও মনেরও বিকাশ ঘটবে। এদিকে মানবিক ওসি হেলাল উদ্দিনের এ দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য ওসি হেলাল উদ্দিনের বানারীপাড়া থানায় যোগদানের পর থেকে বানারীপাড়ায় মাদক ব্যবসায়ী, সেবনকারীসহ অপরাধমূরক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত অপরাধীরা ঘা ঢাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ