শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ার পশ্চিম চাখার দফাদার বাড়ির উঠোন নৌকার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত

জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৫২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকুর নৌকা মার্কার সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে চাখার ইউনিয়নের পশ্চিম চাখার দফাদার বাড়িতে মোঃ হাবীবুর রহমান’র সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আলহাজ আবুল খায়ের’র পরিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ কর্মী সভায় প্রধান অতিথী হিসেবে বক্তৃতা করেন আওয়ামীলীগ সমর্থীত নৌকার মার্কার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সৈয়দ মজিবুল ইসলাম টুকু’র সহ ধর্মিনী সৈয়দা নাদিয়া শারমিন।

প্রধান অতিথির বক্তৃতায় টুকু বলেন তিনি এলাকার উন্নয়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি উপস্থিত মেম্বর ও মহিলা মেম্বরপ্রার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন । তিনি বলেন এই চাখারে মাটিতে শেরে বাংলার জন্ম। চাখার কে দূর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত,ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই মিলে, সবার ঐকান্তিক চেষ্টা ও স্বদিচ্ছা থাকলে চাখারকে শহরে রূপান্তরিত করতে পারবো। আজ আপনারা যারা নৌকার সমর্থনে, প্রধান মন্ত্রীর নৌকা প্রতিককে বিজয়ী করতে প্রকৃত আওয়ামীলীগের সৈনিক হয়ে একই পতাকাতলে এসেছেন তারা সত্যিকার বঙ্গবন্ধুর
আদর্শের সৈনিক। আমি এই চাখারের সন্তান। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে এই চাখারকে তিলোত্তমা নগরীতে পরিনত করবো। সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজীম সরদার, আউয়াল সরদার, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,
বীরমুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল হক সিকদার (সান্টু), হাফিজুর রহমান সরদার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মোঃ দুলাল হোসেন, চাখার ১ নং ওয়ার্ড নির্বাচনী সমন্বয়কারী মোঃ আঃ খালেক, যুবলীগ নেতা সোহাগ সরদার, মিলন সরদার, হারুন সরদার, সজিব বিল্লাল, আঃ রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইদুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির সাধারন সম্পাদক সুমন তালুকদার, সরুক আলী, নকীব হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, চাখার ইউনিয়ন শাখার ছাত্রলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ রনি ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন সাদ্দাম , মাঃ মোঃ আব্দুল হালিম, মোঃ হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী হোসনে আরা, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী সাহিরা রহমান, রাফেজা আক্তার রীনা, আখি আক্তার মনি, ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, জামাল হোসেন জাকির, ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী এনায়েত হোসেন জাহাঙ্গির হোসেন, মোঃ রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ