শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ৯৮০ টাকায় প্যাকেজ ভিত্তিক ভ্রাম্যমান টিসিবির পন্য কিনতে ক্রেতাদের উপচে ভরা ভীর।

জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

বরিশালের বানারীপাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির নিত্য পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বানারীপাড়া পৌর শহরের সদর রোডে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের আওতায় টিসিবির এ পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড় পড়ে যায়।বরিশালের টিসিবির ডিলার নাসির হাওলাদার জানান, ২০ টাকা দরে তিন কেজি পেঁয়াজ, ৫৫ টাকা দরে তিন কেজি ছোলাবুট, ৫৫টাকা দরে দু’ কেজি মুশুরের ডাল, ১০০ টাকা দরে ৪ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা দরে তিন কেজি চিনি ও ৮০ টাকা দরে এক কেজি খেজুর সহ ৯৮০ টাকায় প্যাকেজ বিক্রি করা হয়।

এদিকে সস্তায় নিত্য পণ্য সামগ্রী কিনতে পেরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এ কার্যক্রম নিয়মিত চলমান রাখার দাবি জানিয়েছেন। তবে ৯৮০ টাকার প্যাকেজ ক্রয় করার বাধ্যবাধকতা থাকায় অনেক ক্রেতাদের ক্রয় করতে অনেকটা বেগ পেতে হয়। অসহায় অনেক ক্রেতা জানায় টিসিবির দেয়া কয়েকটি পন্য রমজানের আগেই ক্রয় করায় এবং একসাথে অনেকগুলো আইটেম ক্রয় করতে আমাদের সমস্যা হওয়ায় আমরা ক্রয় করতে পারিনি। তাদের দাবী যাদের যা প্রয়োজন তা বিক্রি করলে হতদরিদ্র ক্রেতাদের অনেক উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ