শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় শহীদ জননী  শাহান-আরা বেগমের স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত।।

জাকির হোসেন// / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

বরিশাল জেলার বানারীপাড়ায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মীনি ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মমতাময়ী মা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহান-আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৭ জুন সোমবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,

উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল, সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন সরদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা, সাইফুল ইসলাম শান্ত, বাইশারী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শ্যামল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন, সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে শাহান-আরা আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ