শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় লকডাউন চলাকালীন বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড

জাকির হোসেন// / ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলাকালীন আইন অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বন্দরবাজার, রায়ের হাট, চাখার বাজার ও সলিয়াবাকপুর ইউনিয়নের

 

বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। তাদেরকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের কাছ থেকে মোট ২ হাজার ১ শত টাকা অর্থদণ্ড করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে। এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ