শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উজিরপুরে তিন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর দুইজন ই নতুন মুখ

জাকির হোসেন, উজিরপুর থেকে ফিরে// / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থীর বাছাই কার্যক্রমের প্রথম ধাপের স্থানীয় পর্যায়ের অনেক প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন।

বরিশালের উজিরপুর উপজেলার ৩টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন চুডান্ত করা হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার দলের মনোনিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

বামারাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদারকে এবং অপর দুই ইউনিয়নে নতুন মুখ হিসেবে হারতায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল মল্লিক ও গুঠিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছত্তার মোল্লাকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। বামরাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার বিগত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন।

গুঠিয়া ও হারতা ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন ও ডাঃ হরেন রায় দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

ওই দুই ইউনিয়নে দলের প্রার্থী হিসাবে নতুন মুখ হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ ছত্তার মোল্লা ও অমল মল্লিককে দলের মনোনীত প্রার্থী করা হয় এবং দলের সভা নেত্রীর কাছে একক প্রার্থী হিসেবে ওই ৩ জনের নাম  প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ