শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //

রিপোটারের নাম / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি /

বানারীপাড়া প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিজ্ঞ আদালত। উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ার কাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সজল হোসেন শাওন বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিং এর কাজ শুরু করলে স্থানীয়  হাসান আলীর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে সজল হোসেন শাওনসহ অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমসি কেস নং ১৭১৮/২৫ এ ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করে।
বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে উক্ত জায়গায় শান্তি শৃঙ্খলা সমুন্নিত রাখতে বানারীপাড়া বলিয়ার কাঠী মৌজার জে এল নং ৬৫, এস এ খতিয়ান নং ৯১ দাগ নং ৯৩ এ ১৭.১২ শতাংশ জমিতে কোন ধরনের কাজ না করতে আদেশ দিয়ে ১৪৪/১৪৫ ধারায় স্থিতি অবস্থা জারি করেন এবং ২০২৬ সালের ১৩ জানুয়ারী উভয়পক্ষকে প্রয়োজনের কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে কোন পক্ষ উক্ত জায়গায় কোন ধরনের কাজ করতে পারবেন না। নালিশি অভিযোগে উক্ত জায়গার কাগজপত্র নিয়ে উভয়পক্ষ হাজির হয়ে আদালতের  মাধ্যমে বিষয়টি মীমাংসা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। ১৯ নভেম্বর দুপুর বারোটায়  বানারীপাড়া থানার এ এস আই মাহফুজুর রহমান  ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী বাদী বিবাদীকে বিষয়টি জানিয়ে কাজ বন্ধ রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উক্ত নোটিশ জারি করে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ