শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সৈয়দকাঠীর ০৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ নেতা জামাল হোসেন।।

জাকির হোসেন// / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া উপজেলার ০৩ নং সৈয়দকাঠী ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের শ্রমিকলীগ নেতা মোঃ জামাল হোসেন বেপারী মেম্বার পদপ্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

১৭ অক্টোবর রবিবার দুপুর ১ টায় উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ’র সদস্য মোয়াজ্জেম হোসেন মন্টু, বানারীপাড়া পৌর শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম সহ এলাকার জনসাধারন।

সৈয়দকাঠী  ইউনিয়নের  অবহেলিত  ৮ নং ওয়ার্ডর জনসাধারন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া পৌর শ্রমিকলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা জামাল হোসেনকে এলাকার জনপ্রতিনিধি করতে মেম্বার প্রার্থী হিসেবে নমিনেশন পত্র দাখিল করিয়েছেন।

মোঃ জামাল হোসেন বেপারী বলেন আমি আমার এলাকার জনসাধারনের জন্য সব করতে রাজি। তারা আমাকে এই এলাকার মেম্বার হিসেবে দেখতে চায়। তাই আমি তাদের জন্য, এলাকার অসহায় মানুষদের জন্য, অবহেলিত এই ০৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ডে রূপান্তরিত করার জন্য জনপ্রতিনিধি হতে চাই।

জনগন আমার সাথে আছে, ইনশাআল্লাহ আগামী ১১ নভেম্বর জনসাধারনের ভোটে জয়ী হয়ে জনগণের মনের আশা পূরণ করবো।জনগণ মেম্বার প্রার্থী জামাল হোসেন’র সাথে রয়েছেন সেই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ