শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চাখারে প্রবাসীর স্ত্রীর বাড়ি দখল, থানায় লিখিত অভিযোগ দায়ের।

বরিশাল ব্যুরো// / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

বরিশালের বানারীপাড়ার চাখারে প্রবাসীর স্ত্রীর বাড়ি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বসতবাড়ির মালিক চাখার ইউনিয়নের ছোট বৈৎসর গ্রামের প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী রেকসোনা বেগম। এ বিষয়ে রেকসোনা বেগম মাদারকাঠির মৃত্যু ইসমাইল হাওলাদের পুত্র জাকির হেসেন, তার স্ত্রী রেকসোনা বেগম, চাখারের আব্দুল সরদারে ছেলে জামাল সরদার, আজিজ সরদারের ছেলে হাবিবুর রহমান এবং শাখারিয়া গ্রামের হাতেম আলীর ছেলে রহিম সহ আরো ৪/৫ জনের বিরুদ্ধে বাড়ি দখল ও বাড়ির বাউন্ডারি দেবার সরঞ্জাম,যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা মালামাল চুরি করে নিয়ে যাবার অভিযোগ এনে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রেকসোনা বেগম জানায় বিবাদীগনদের সাথে জায়গা জমি নিয়ে রেকসোনা বেগমের সাথে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত আনুমানিক ৩.৩০ ঘটিকায় শাখারিয়া মৌজার, ৭০ জে এল নং, ৯৫ এস এ খতিয়ানের ৩৩ শতাংশ জমির সৃজিত খতিন নং ৩৮৭, দাগ নং ৯২৩ এর ০৬ শতাংশ জমির উপর নির্মিত রেকসোনা বেগমের বসত ঘরের তালা ভেঙ্গে অভিযুক্ত জাকির হেসেন, তার স্ত্রী রেকসোনা বেগম, জামাল সরদার, হাবিবুর রহমান এবং রহিমসহ আরো ৪/৫ জন বাউন্ডারির কাজ করাবার জন্য সংগৃহ করা ২১ বান টিন, ২৪ বস্তা সিমেন্ট, ৮০০ কেজি রড নিয়ে যায় এবং রেকসোনা বেগমের ঘরের সাইন বোর্ড ভেঙ্গে ফেলে। রেকসোনা বেগম ঘটনার পর বিবাদীদের জিজ্ঞাসা করলে তাকে খুন জখমের হুমকি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ