শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাব্বির হোসেন / ৫৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

বানারীপাড়া প্রতিনিধি //

মোদের ক্রীড়ামোদী বানারীপাড়ার অন্যতম ফুটবল খেলা।
বানারীপাড়ায় এসএসসি ব্যাচ – ২০১৮ আয়োজিত ভাইস চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল বানারীপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ ২০১৮ ও এসএসসি ব্যাচ ২০১৯ অংশগ্রহণ করে। উৎসবমূখর পরিবেশে খেলার নির্ধারিত সময় গোল শূন্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে এসএসসি ব্যাচ ২০১৯ জয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খেলার পরিচালক কেএম শফিকুল আলম জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা সফিকুল ইসলাম বাবু, মশিউর রহমান সুমন, এ আহমেদ সাইফুল, মোঃ বাপ্পি, মোঃ রিয়াজ, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, রাহাত আহমেদ রাহাত । টুর্নামেন্টে সেরা গোলকিপার নির্বাচিত হন এসএসসি ব্যাচ ২০১৮ গোলকিপার আশিক, সেরা গোলদাতা এসএসসি ব্যাচ ২০১৯ এর রাকিব ও ফাইনাল খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এসএসসি ব্যাচ ২০১৯ এর মোঃ সাজ্জাদ। বিপুল সংখ্যক দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে পুরষ্কার ও প্রাইজ মানির পাশাপাশি সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করতে সকল বিষয়ের পৃষ্ঠপোষকতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।বর্তমান দেশের পরিস্থিতিতে মাদক,দূর্নীতি ও ধোঁকাবাজীর ছায়ায় যখন যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এমতাবস্থায় বানারীপাড়ার নব-দ্বিগন্ত,বিপ্লবী ভাইস চেয়ারম্যানের সংস্কৃতিকে ধরে রাখতে চলমান উদ্যোগ। সাধুবাদ জানায় সাধারণ মানুষ এই নৌকা মাঝি ক্রীড়ামনা নুরুল হুদাকে।সকলের প্রত্যাশা এভাবে সাথে থাকুক অতীতের থেকে এগিয়ে, নবীন ও যুব সমাজকে জাগিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ