শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সন্ধ্যা নদীর ভাঙ্গন পর্যবেক্ষণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক।

মোঃ সিরাজুল হক রাজু / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) সন্ধ্যা নদীর ডানতীরে ভাঙ্গন কবলিত ইন্দুরহাট ফেরিঘাট এবং প্লাজাঘাট এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাইদ মাহাবুব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নূরুল ইসলাম সরকার, দক্ষিণাঞ্চল প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন, পিরোজপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সহ ককজেলা প্রশাসনের এডিসি জেনারেল আমিনুল ইসলাম, নেছারাবাদ উপজেলা ইউএনও মাবুবুল্লাহ মজুমদার, নেছারাবাদ সার্কেল সিনিয়র এএসপি মোঃ রিয়াজ হোসেন পিপিএম,স্বরূপকাঠি থানা ইনচার্জ জাফর আহমেদ উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত সফরে মন্ত্রী নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা যেমন, খেয়াঘাট সংলগ্ন, ফেরীঘাট, সারেংকাঠি, তারাবুনিয়া,প্লাজঘাটের নদী গর্ভে বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেছেন। এবং দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।শুক্রবার সকালে সরকারি এক সফরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল রহমত বিমানবনহয়ে সড়ক পথে নেছারাবাদ আসেন এবং সালাম গ্রহন শেষে প্রতিমন্ত্রি সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ছারছিনা দরবার শরীফ এ গিয়ে মাজার জিয়ারত করেন। এরপর ছারছীনা দরবার শরীফ এর পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুললাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল,সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন পিপিএম,নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ এবং স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ