শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় জন্মদাতা পিতাকে প্রাননাশের হুমকি, থানায় সাধারন ডায়েরী

রাজেদুল ইসলাম,স্ট্যাফ রিপোর্টার// / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বরিশালের বানরীপাড়া থানাধীন সৈয়দকাঠী ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালীকে মারধর করে খুন করার হুমকি দেন তার ঔরসজাত সন্তান দুলাল বালী।

গত মঙ্গলবার (২৮ মার্চ) সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালী বানারীপাড়া থানায় নিজ সন্তানের বিরুদ্ধে জীবন নিরাপত্ত্বা চেয়ে সাধারন ডায়েরী করেন। লিখিত অভিযোগে হাসান বালী জানায় তার সন্তান দুলাল বালীর চলাফেরা বেপরোয়া। হাসান বালীর রোপনকৃত গাছ বিক্রয় করতে গেলে অনধিকার বাধা দেয় দুলাল বালী। এমন কি টাকা পয়সা দিতে অসিকার করলে বৃদ্ধ পিতাকে খুন যখমের হুমকি দেয়। হাসার বালী তার জিডিতে উল্লেখ করেন যে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হলে বানারীপাড়া পৌর মেয়র’র সামনে প্রকাশ্য পিতা হাসান বালীকে খুন করার হুমকি দেয় দুলাল বালী। অভিযোগটি বানারীপাড়ার ডিউটি অফিসার মোঃ জামাল হোসাইন’র মাধ্যমে বানারীপাড়া থানা ইনচার্জ মাসুদ চৌধুরী অবগত হয়ে অভিযোগ পত্রটি আইনগত ব্যবস্থা গ্রহন করতে এস আই জাহাঙ্গীর আলমকে অবহিত করেন। উল্লেখ ২০২২ এর ৯ এপ্রিল হাসান বালীর নিজ বাস ভবন আউয়ারে গাছ কাটাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। ঐ সময় দুলাল বালী বৃদ্ধ অসহায় মুক্তিযোদ্ধা বাবাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত করে ভিকটিম আবুল হাসান বালীর কাছে জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা হাসান বালী জীবন নিরাপত্ত্বা চেয়ে বাংলাদেশ পুলিশ প্রশাসনের দারস্থ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ