শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় জেলা পরিষদ সদস্য শিউলি ও বিআরডিবি চেয়ারম্যান মিলনের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও শাড়ী ও লুঙ্গী বিতরন 

জাকির হোসেন// / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

বরিশাল জেলা পরিষদের সদস্য শিউলি রহমান পুতুল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান পৌঁছে দেন বানারীপাড়া, বাবুগঞ্জ এবং মুলাদি উপজেলার অসহায় মানুষের হাতে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ঈদ পুরস্কার তিন উপজেলার অসহায়দের মাঝে সুশৃঙ্খলভাবে পৌছে দেন। ত্রান বিতরনের শেষদিন অর্থাৎ ৮ এপ্রিল নিজের এলাকা  বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাল, ডাল,তেল, আটা, খেজুর বিতরন করেন।  অপরদিকে শিউলি রহমান পুতুলের স্বামী বানারীপাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন সলিয়াবাকপুর ইউনিয়নের প্রায় ৫ শতাধিক অসহায় গরীব দুঃখীর মাঝে খাদ্য সামগ্রী ও শাড়ী ও লুঙ্গী বিতরন করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের সভাপতি মিলন মোর্শেদ। এ বছরের ন্যায় প্রতি বছর উপজেলা আওয়ামী লীগের সদস্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন সলিয়াবাকপুর ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরন করেন। এসময় আনিছুর রহমান মিলন বলেন ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় মানুষদের পাশে দাড়ায় তাহলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দর ও হাসি মুখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারবে। জেলা পরিষদের সদস্য শিউলি রহমান পুতুল বলেন আমি জেলা পরিষদের সদস্য হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ হয়ে তার দেয়া ঈদ সামগ্রী তিন উপজেলার মানুষের মাঝে বিতরন করেছি। তিনি সবার কাছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা ও আমন্ত্রন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ