শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় সরকারি তিতুমীর কলেজ শাখার সাবেক সম্পাদক গিয়াসউদ্দিন মৃধার দাফন সম্পন্ন

রিপোটারের নাম / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

 

জাকির হোসেন//
বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখার সাবেক সম্পাদক গিয়াসউদ্দিন মৃধার জানাযা ১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় সম্পন্ন হয়ে নিজ বাড়ি আউয়ারের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। গতকাল ভোর রাতে হার্ট অ্যাটাক জনিত কারণে গিয়াসউদ্দিন মৃধা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নবীন ও উদীয়মান এ রাজনৈতিক নেতা একটি ব্যাংকে চাকুরী করত। আসন্ন ঈদ উল আযাহার সময় বিয়ে করার ইচ্ছে থাকলে ও ভাগ্যের নির্মম পরিহাসে চলে যেতে হলো যুবক বয়সে পরপারে। বাবার কাধে ছেলের লাশ কি যে ভারী তা জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখার সাবেক সম্পাদক গিয়াসউদ্দিন মৃধার বাবার কান্নায় প্রকাশিত হয়েছে। ছেলেকে হাড়িয়ে পাগল প্রায় বাবার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার,

 

 

সদস্য সচিব মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির, বানারীপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি ও যুবদল নেতা জাকির হোসেন, সৈয়দকাঠী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দর রহমান হাওলাদার, চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, বাইশারী যুবদলের আহবায়ক ওয়াসিম মৃধা, সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম, সৈয়দকাঠী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, ডাঃ মহসিন, চাখার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আবু সাইদ, যুবদল নেতা পাবেল হাওলাদার, কুদ্দুস, রহিম, হাসান,রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ