শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় উপজেলা নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মিনু জনপ্রিয়তার শীর্ষে

রিপোটারের নাম / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

বানারীপাড়ায় উপজেলা নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মিনু জনপ্রিয়তার শীর্ষ

জাকির হোসেন//

বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে  জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু। দিন যতো গড়াচ্ছে নির্বাচনী মাঠে প্রার্থীদের গনসংযোগ ও প্রচার প্রচারনা ততো বৃদ্ধি পাচ্ছে। আসন্ন ৫ ই জুনের নির্বাচনে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু মার্চ মাসে প্রার্থীতা ঘোষণা করে

অদ্যবধি মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা নাজনীন হক মিনু সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া-আর্শিবাদ,  সহযোগীতা এবং তার ফটবল মার্কায় ভোট চান। তিনি আমরণ মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজনীন হক মিনু বলেন, তিনি বানারীপাড়া উপজেলা নারী নেত্রী নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক এবং তিনি একজন জয়িতা। তিনি ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সামাজিক অনেক ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন।  তিনি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে গ্রামকে শহুরে সুবিধার আওতায় নিয়ে আসার সুপ্ত অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে সরকারী যে ভাতার টাকা পাব তাও আমি অসহায় দুঃস্থদের মাঝে বিলিয়ে দেব। তিনি বলেন আমার ফুটবল মার্কায় সকলের দোয়া ও ভোট বিজয়ী হয়ে অসহায় মহিলা ও স্কুল কলেজের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা দানের সকল ধরনের ব্যবস্থা করে দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ