শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় দোয়াত কলম মার্কার নির্বাচন করায় প্রতিপক্ষের দায়েরকৃত ভাংচুর মামলায় আসামী হল রাসেল।

রিপোটারের নাম / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

 

বানারীপাড়া প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দায়ের কৃত মামলায় প্রতিপক্ষকে ফাসাতে আসামী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বানারীপাড়ায় বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। বানারীপাড়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাওনের বাড়িতে ৫ জুন ভাংচুরের ঘটনায় হারুন অর রশিদের স্ত্রীর রুনা আক্তার বাদী হয়ে ৭ জুন নামীয় ৪ জন এবং অজ্ঞাত ৬০/৭০ জনকে বিবাদী করে ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৩৭৯, ৫০৬(২) ধারায় মামলা দায়ের করে।
মামলার এজাহারে নামীয় আসামীর মধ্যে উপজেলার মাছরং গ্রামের মৃত্যু খলিলুর রহমানের ছেলে মোঃ রাসেলের দাবী সে উপস্থিত না থেকেও ঐ মামলার আসামী করা হয়েছে। তার দাবী সে আলহাজ্ব গোলাম ফারুকের দোয়াত কলম মার্কার নির্বাচন করায় প্রতিপক্ষ মোটারসাইকেল মার্কার সমর্থক বানারীপাড়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাওন প্রতিহিংসার বসে আমাকে আসামী করেছে। তিনি বলেন ঘটনার সময় আমি বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের বাসভবনে উপস্থিত ছিলাম। যার প্রমান বিভিন্ন ভিডিও ফুটেজে রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠ তদন্তে আমি নির্দোশ প্রমানিত হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ