শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেজর এম এ জলিল এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে স্মরনসভা

জাকির হোসেন// / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 

জাকির হোসেন, উজিপুর থেকে ফিরে//
বীর মুক্তিযোদ্ধা ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর ৩৫ তম মৃত্যু  বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলায় সকাল ১১ ঘটিকায় উজিরপুর উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিতব্য বীর মুক্তিযোদ্ধা ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর স্মরনসভায় প্রধান অতিথি বিষয় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বানারীপাড়া উজিরপুর বিএনপির প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তার রচিত মেজর এম এ জলিলকে নিয়ে বইটির কিছু লেখা সবার সামনে তুলে ধরেন।
তিনি মেজর এম এ জলিলের অবদানের কথা সবাইকে মনে করিয়ে দেন।  মেজর এম এ  জলিল এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক  ডাঃ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্ব এবং উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা  বিশিষ্ট  সাংবাদিক ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার  সম্পাদক নুরুল আলম ফরিদ, উজিরপুর  উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক  এম জাকারিয়া। এ সময় বক্তারা বিগত দিনে মেজর জলিলের উপর অন্যায় অবিচারের বর্ণনা দেন। মেজর জলিলের নাম সম্বলিত অডিটোরিয়ামটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেটাকে ব্যবহার  উপযোগী করার দাবি জানান। বক্তারা দেশের প্রতি মেজর জলিলের যেবঅবদান তা ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে মেজর জলিলকে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সকল কার্যক্রম করার দাবি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুর খান, রুহুল মল্লিক বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাঃ তাওহীদ, সাংবাদিক ও যুবদল নেতা জাকির হোসেন, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন, রফিকুজ্জামান লিটন, মোঃ শাহিন সিকদার, ইকবাল বাহার মোল্লা, আজিজ মোল্লা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকঁন,মোঃ ইদ্রিস বালী,আঃ রাজ্জাক সরদার,হেমায়েত উদ্দিন খলিফা, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা বিএনপির সভাপতি মাকসুদা আক্তার শিল্পি, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,
বাকপুর ইউনিয়ন বিএনপি’র  যুব বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সাইয়েদ, যুবদল নেতা সাগর ফকির প্রমূখ।
জাকির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ