শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

রিপোটারের নাম / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বানারীপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
জাকির হোসেন,
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের ওষুধ ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদল সদস্য সচিব গ্রাম ডাক্তার মোঃ মহাসিন এর উপর নগ্ন হামলা,  তার দোকানপাট ভাঙচুর ও  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ দুপুর ১২ ঘটিকায় আউয়ার বাজার ও মহাসিনের দোকানের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জানা গেছে গত ২৭ মার্চ বৃহস্পতিবার সৈয়দকাঠি  ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করার সময় নির্ধারিত চালের চেয়ে কম চাল বিতরণ করায় প্রকৃত জেলেরা চাল না পাওয়ায়  মোঃ মহসিন এর কাছে জানালে তিনি তার প্রতিবাদ করে।এর এক পর্যায় মোঃ মহাসিনের সাথে ও চাল কম বিতরনের সিন্ডিকেটের সাথে জড়িত থাকা মসজিদ বাড়ির ইলিয়াস হোসেনের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি বাজার কমিটি ও ইউনিয়ন বিএনপির সভাপতি উভয়পক্ষকে নিয়ে মীমাংসার আশ্বাস দেয়। কিন্তু ইলিয়াস হোসেন সন্ধ্যার পর ২০০ এর অধিক লোকজন নিয়ে মোঃ মহসিন এর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং মহসিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করে এবং তার দোকান লুটপাট করে । স্থানীয় জনতা মহসিনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মানববন্ধনে মহসিন এর স্ত্রী ও মেয়ে জানায় ইউনিয়ন বি এন পির সভাপতিসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে তার ব্যাপারে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় এবং মহসিনকে বেধরক মারধর করে। তারা আরো তাদের দোকানে নগদ পাঁচ লক্ষ টাকা ছিল তা হামলাকারীরা নিয়ে যায় এবং অধিকাংশ ওষুধপত্র নষ্ট করে ফেলেছে। তারা পুলিশ প্রশাসন এবং বানারীপাড়া ও উজিরপুর (বরিশাল-২) আসনের বিএনপি’র কান্ডারী জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নিকট এর সুষ্ঠু বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ