শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রিপোটারের নাম / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

একটি টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায়  কিছুদিন পূর্বে শাশুড়িকে বাহিরে রেখে পুত্রবধূ ঘরে তালা মেরেছে এমন একটি সংবাদ ও ভিডিও  প্রচারিত হয়েছিল। যে ভিডিওটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং বানানো একটি ভিডিও। আমি
বানারীপাড়া উপজেলার শিক্ষিকা নাদিরা ইসলাম  নিজে লোন করে আমার ক্রয়কৃত জমিতে একতলা বিশিষ্ট ২ ইউনিটের একটি ভবন তৈরি করি। ওই বিল্ডিং এর এক অংশ নির্মাণ করতে  আমার ভাই জহিরুল ইসলাম জামাল কাছ থেকে নগদ ১৫ লক্ষ টাকা এবং আনুষঙ্গিক ৫ লাখ টাকা মোট  ২০ লক্ষ টাকায় চুক্তিভিত্তিক ব্যয় করি, শর্ত থাকে যতদিন পর্যন্ত ওই টাকা পরিশোধ না করতে পারবো ততোদিন পর্যন্ত আমার ভাই জহিরুল ইসলাম জামাল  ঐ অংশটি ভোগ দখলে থাকবে। আমার স্বামী মোঃ রেজাউল করিম বিজিবির ল্যান্স নায়েক পদে কর্মরত। স্বামীর পরকীয়ার জের ধরে আমাদের মাঝে দীর্ঘদিন যাব বিরোধ চলে আসছে। সে দু বছর  যাবত আমার খোঁজ খবর নেয় না এবং ছেলে মেয়ের কোন খাওয়া ব্যয় বহন করে না। আমার স্বামী এবং শাশুড়ি পরিকল্পিতভাবে আমার ওই জমি ভোগ দখল করার জন্য ঘটনার দিন রাতে আমার শাশুড়ি  রাস্তায় শুয়ে পড়ে পূর্ব পরিকল্পিতভাবে ভিডিও ধারন করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।  বাস্তবিক অর্থে ওই জমি কিংবা বিল্ডিং এ আমার স্বামী  কিংবা তার কোন আত্মীয়-স্বজনের কোন অংশ নেই। যেখানে স্বামীর কোন অংশ নেই সেখানে আমার শাশুড়িকে বের করে দেওয়ার কোন প্রশ্নই আসে না। বরং আমার জমি ভোগ দখলের জন্য এমন উল্টো নাটক তারা সাজাচ্ছে । সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে মিথ্যে ভিডিও তৈরি করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যে সংবাদ প্রকাশ করিয়াছে আমি সেই অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি সবার কাছে দাবি জানাই সুষ্ঠু তদন্ত করে অপরাধী কে চিহ্নিত করে সঠিক বিচারের আওতায় এনে সত্যকে প্রতিষ্ঠিত করতে যাতে ভবিষ্যতে কেহ অন্যের জমি বোগদখল করতে এরকম নাটক সাজাতে সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ