শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রেল কর্মচারীদের আল্টিমেটাম, উপদেষ্টার কাছে চিঠি 

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান  / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান

চাকুরী স্থায়ীকরন ও বকেয়া মেটাতে রেলওয়ের টিএলআর(TLR) কর্মচারীদের আল্টিমেটাম, উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কাছে চিঠি প্রদান।

বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী টিএলআর (TLR) কর্মচারীরা চাকুরী স্থায়ীকরন ও দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছেন। এ বিষয়ে তারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর দুটি আবেদনপত্র দিয়েছেন।

উপদেষ্টা বরাবর পাঠানো চিঠিতে টিএলআর (TLR) কর্মচারীরা উল্লেখ্য করেন, বছরের পর বছর শূন্য পদে দায়িত্ব পালন করলেও তাদের কখনও স্থায়ী করা হয়নি। ফলে তারা মানবতার জীবনযপন করছেন।

এছাড়াও আবেদনপত্রে টিএলআর (TLR) শ্রমিক প্রতিনিধিরা চাকুরী স্থায়ীকরন, বকেয়া বেতন পরিশোধ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাতের  সুযোক চান।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে টিএলআর (TLR) কর্মচারীরা জানান, গেইট কিপার, পোর্টার, খালাসী, ওয়েম্যান, রেস্ট হাউস বেয়ারা ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে তারা ৬ থেকে ১৬ বছর ধরে কাজ করছেন। তবে নিয়মিত বাজেট বরাদ্দ না থাকায় বেতন প্রদানে বিলম্ব হচ্ছে।

তাদের অভিযোগ, বেতন না পেয়ে অনেক কর্মচারীকে একবেলা খেয়ে বা কখনো শুধু পানি খেয়েই দ্বায়িত্ব পালন করতে হচ্ছে। যদিও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল প্রতি মসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান করা হবে, কিন্তু তা কখনোই বাস্তবায়ন হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন অস্থায়ী টিএলআর (TRL) কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ