শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সন্ধ্যার কবলে উত্তর নাজিরপুর ধানের হাট জামে মসজিদ, অর্থের অভাবে হচ্ছে না স্থানান্তর

বানারীপাড়া প্রতিনিধি : / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর ধানেরহাট জামে মসজিদটি সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার পথে।মসজিদটির মুসল্লীগন জানান
১৯৯২ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামায জামায়াতের সাথে চালু হয় এ মসজিদটিতে। কিন্তু নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এ পর্যন্ত পর পর চারবার মসজিদটি স্থানান্তরিত করতে হয়েছে।বর্তমানে মসজিদটি একেবারে সন্ধ্যা নদীর কিনারায় এসে গেলে মুসল্লিরা শংকায় রয়েছে। যেকোনো সময় এর স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় মসজিদটি অতিদ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। নিম্মবিত্ত ও মধ্যবিত্ত’র গণবসতি এলাকার মসজিদটির ফান্ডে কোন টাকা না থাকায় তারা কোনো উপায় খুজে পাচ্ছে না।ইতোপূর্বে থেকেই ধানের হাট থেকে খাজনা তুলে, স্হানীয়দের অর্থে এবং সরকারি কিছু অনুদানে মসজিদটি ৪ বার স্থানান্তরিত করা হয়েছিল।কিন্তু নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এখানকার অনেক বাসিন্দা বাড়ি ঘর নিয়ে অন্যত্র চলে গেছে যার কারনে অর্থাভাবে মসজিদটি চালাতেও এর কমিটির লোকজন হিমশিম খাচ্ছে।মুসল্লিগন সরকারিভাবে কিছু আর্থিক অনুদান পাওয়ার কথা ব্যক্ত করেছেন।যাতে তারা মসজিদটি অন্যত্র সরিয়ে পূনঃনির্মান করে মুসলমানদের মুল ইবাদত নামাজ জামায়াতের সাথে আদায় করতে পারেন।পাশাপাশি তারা স্বচ্ছল ও বিত্তবান ইসলাম ধর্মপ্রাণ মানুষদের নিকট মসজিদটি পুনঃনির্মাণে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

ক্যাপশনঃবানারীপাড়া উপজেলার ধানের হাট জামে মসজিদটি নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ