শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক আরেফিন তুষার আর নেই

নিজস্ব প্রতিবেদক / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক :কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার গতকাল (সোমবার) আনুমানিক রাত সাড়ে ৯টায় নিজ কার্যালয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি। উল্লেখ্য, ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার। পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন। এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন। এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস-এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর বাইরে বরিশালের শীর্ষ পেশাজীবী সংগঠন বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আরিফিন তুষার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ