শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নি’ষি’দ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান  / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাট্টাইধোবা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই এলাকার মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম(আরমান)। তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ভাট্টাইধোবা গ্রামে গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে রান্নার আয়োজন এবং এসময় তারা নাশকতারও পরিকল্পনা করছিল বলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে। পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তাদের আটকের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ