শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ঘরের সামনে বাথরুম ও টেঙ্কি বসিয়ে রাস্তা বন্ধের অভিযোগ

রিপোটারের নাম / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

বানারীপাড়া প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি বসত বাড়ির সদর দরজার সামনেই বাথ রুম ও টেঙ্কি বসিয়ে চলাচলের পথ রোধ করা হচ্ছে। নূর আলম খানের মেয়ে সন্তানদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই বাথরুম ও টেঙ্কির জন্য বাড়ি থেকে বেড় হতে না পাড়া পরিবারের রেজাউল করিম নোমান।

১০ মার্চ দুপুরে সরেজমিনে ওই বাড়িতে গেলে দেখা যায় রেজাউল করিম রোমানদের বসত ঘরের সামনে বাথরুম ও টেঙ্কি স্থাপন করা হয়েছে। তার সামনে নতুন করে আরও একটি টেঙ্কি বসানে হয়েছে। এতে রোমানদের পরিবারের সদস্যদের ঘর থেকে বেড় হওয়া কষ্টকর ও দুঃসহ হয়ে উঠেছে বলে তাদের অভিযোগ।

এছাড়াও রোমানদের ঘর ঘেষে অভিযুক্তরা বিভিন্ন ধরণের কৃষি কাজ করার ফলে তাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। অপরদিকে হাঁস-মুরগি পালনের ঘরের সামনে ইট রেখে তা লালন-পালনে বাধাগ্রস্থ করে রেখেছে বলেও রোমানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। সরেজমিনে এসব অভিযোগের সত্যতা পাওয় যায়। বিগত কয়েকমাস পূর্বে উভয় পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নূর আলম খানের পরিবার কাউকে তোয়াক্কা না করে ভুক্তভুগী পক্ষদের হুমকি ধামকি দেয়। তারা জনপ্রতিনিধিদের ও তোয়াক্কা করে না বলে ঐ পক্ষ জানায়। অভিযুক্ত রেজাউল করিম রোমানদের একই বাড়ির মৃত নূর আলম খান’র মেয়ে নাজমুন নাহার নীলা,তার মা শামীমা বেগম ও তার ফুপু নাদিরা আলম সকল ধরণের অভিযোগ অস্বিকার করে বলেন, বিরোধীয় সম্পত্তি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ