শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামীকাল বানারীপাড়া-উজিরপুরে আসছেন জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু 

জাকির হোসেন// / ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আগামীকাল বানারীপাড়া-উজিরপুরে আসছেন জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু
জাকির হোসেন,বানারীপাড়া /
বরিশাল ২ (বানারীপাড়া উজিরপুর) সংসদীয়  আসনের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদার দীর্ঘ ছয় বছর পর আগামীকাল ৩ সেপ্টেম্বর বানারীপাড়া ও উজিরপুরে আসবেন। তার তার আগমনের সংবাদটি  নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা ও উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদারসহ একাধিক নেতা কর্মী। কর্মীবান্ধব নেতা এস সরফুদ্দিন সান্টু ২০০৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন থেকে মেয়র পদে  নির্বাচিত হয়েও  ষড়যন্ত্র ও প্রকাশ্য কারচুপির মাধ্যমে জোরপূর্বক ফলাফল পালটে দেয়া হয় ।
২০০৯ সাল থেকে তিনি বরিশাল-২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের অন্যতম কান্ডারি হিসেবে বিএনপির নেতা কর্মীদের পাশে থেকে কর্মীদের সুখ দুঃখের সাথী হয়ে সার্বক্ষণিক  খোঁজ খবর রেখেছেন। জনপ্রিয়  এ নেতা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনায় আসলে বাসস্টান্ডে  চত্বরে অবৈধ সরকার দলীয় সশস্ত্র  ক্যাডার বাহিনী ও সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। পরবর্তীতে মিথ্যে নাটক সাজিয়ে  সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে ১ নং আসামী করে অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও তিনি ওই সময়ে বানারীপাড়া ও উজিরপুরে আরো ৪টি মিথ্যা মামলার আসামী হন। ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় তিনি প্রায় ৬ বছর পর স্বদেশে এসেছেন। আওয়ামীলীগের মামলা ও হামলা আতঙ্কে দেশের বাহিরে থাকলেও দলকে উজ্জীবিত রাখতে সাহস জুগিয়ে, বিপদে কর্মীদের পাশে থেকে সার্বক্ষণিক খোঁজখবর রেখে অসহায় ও দুঃস্থ কর্মীদের চিকিৎসার দায়িত্ব নেয়াসহ সকল নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি দৃষ্টিনন্দিত গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও কেন্দ্রীয় ইদগাহ ময়দান এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি বহু বছর পূর্বেই অত্র অঞ্চলের অন্যতম দানবীর ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করেছেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাবে এই আনন্দ ও প্রত্যাশায় প্রতিটি নেতা কর্মীরা প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছে। তার আগমনের সংবাদের বানারীপাড়া -উজিরপুরের বিএনপি নেতা কর্মীদের মাঝে খুশির আনন্দ বয়ে বেড়াচ্ছে। বানারীপাড়া থেকে উপজেলা ও পৌর  বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে প্রাণের নেতাকে বরণ করতে বামরাইল মোড়ে অবস্থান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ