শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাশিয়ানীতে বিয়ে করতে এসে পলাতক বিজিবি সদস্য আটক

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান

পরিচয় গোপন রেখে গোপালগঞ্জে বিয়ে করতে এসে মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামে এক পলাতক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। পরে তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাজ্জাদ ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ থেকে গত ১ জুলাই পর হতে ছুটি ব্যতীত অনুপস্থিত। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

কাশিয়ানী আর্মি ক্যাম্প জানায়, সোমবার সন্ধ্যায় বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া গোপালগঞ্জ সদরের মিয়াপাড়ার বাসিন্দা মো. আক্তার হোসেনের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে আসেন। এ সময় মেয়ের আত্মীয়রা তাঁর পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেন তারা। খবর পেয়ে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ঘটনাস্থলে যান। ৫৩ বিজিবিতে ফোন করলে তার পলাতক ও গ্রেফতারী পরোয়ানার বিষয় নিশ্চিত করে। পরে সাজ্জাদকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ