শিরোনাম
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুন্সিগঞ্জে গণঅভ্যুত্থানের হত্যা মামলায় আ. লীগ নেতা বিপ্লব ৭ দিনের রিমান্ডে

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় বিলুপ্ত ও বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক শিপন আহমেদ।
শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের গত ২২ জুন দিনগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়া একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত; গেল বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক-সুপারমার্কেট এলাকায় পূর্ব ঘোষিত বৈষম্যবিরোধীদের কর্মসূচিতে সশস্ত্র হামলা করে আওয়ামী লীগ-ছাত্রলীগ সমর্থকরা। এসময় প্রতিরোধ করতে চাইলে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা প্রতিটি মামলায় আসামি করা হয় তৎকালীন এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য ফয়সাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ