শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা

জাকির হোসেন// / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ২  (বানারীপাড়া-উজিরপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ১লা ফেব্রুয়ারী রবিবার সকালে বানারীপাড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় সভা করেন। সমন্বয় সভায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মেজর মোহাইমিনুল হক মেনন  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তার দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠ, অবাধ, অংশগ্রহণ মূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বানারীপাড়া  প্রেসক্লাবের সাংবাদিকরা  সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংবাদকর্মীরা সততার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে  সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য সেনাবাহিনী বানারীপাড়ায় অস্হায়ী ক্যাম্পেইন করার পর থেকে অপরাধকান্ড দমনে সার্বক্ষনিক তাদের কার্যক্রম অব্যাহত রেখে চলেছেন।
বানারীপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তারা তাদের সুশৃঙ্খলতার নিয়ম কানুনের বার্তা পৌঁছে দিচ্ছেন। সভায় এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন  লেফটেন্যান্ট মোঃ মাহফুজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত  ছিলেন বানারীপাড়া  প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসি, নুরুজ্জামান পলাশ, সহ সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক হুমায়ুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ