শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মমতাময়ী মায়ের উপর নিষ্ঠুর ছেলের নিষ্পেষণ

মোঃ সাব্বির হোসেন / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বরিশাল প্রতিনিধি // মানুষের বিবেক আজ ধ্বংসের মুখে তার প্রভাব চক্ষু সম্মুখে নিজ জন্মধাত্রী মাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে নিজ সন্তানের উপর। রামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের শুধাংশু শিয়ালী বিগতদিনে প্রায়ই তার নিজ মাকে মারধর করে আহত করা সহ ঘরে বন্ধি করে রাখত বলে শুধাংশুর বৃদ্ধ মা করুণা শিয়ালী জানায়।

মারধরের ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার সকালে পুনরায় বৃদ্ধ মাকে পুনরায় মারধর করে শুধাংশু শিয়ালী। বৃদ্ধ মা জানায় তাকে পানিতে চুবিয়ে, গলায় ফাস দিয়ে ও মারধর করেছে। হাতে বুকে খেচায় পিটিয়ে মারাত্মক যখম করেছে তার নিজ সন্তান শুধাংসু। করুনা শিয়ালী বিগত দিনে ও সন্তানের মারধরের কথা স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কাছে জানায়। তাতে ও কোন প্রতিকার হয় নি।

অসহায় বৃদ্ধ মা নিরুপায় হয়ে সমাজের সচেতন মানুষদের কাছ এর প্রতিকারের জন্য প্রার্থনা করলে
এগিয়ে আসেবীরমহল গ্রামের ইউপি সদস্য জহিরুল ইসলাম। তার সাহসী ভুমিকায় পাষন্ড সন্তানের হাত হতে রক্ষা পায় বৃদ্ধ মা করুনা।

আজ শুক্রবারে সন্তানের হামলায় আহত মা করুনাকে সন্তানের হাত থেকে উদ্ধার করে ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম ও এলাকার লোকজন শুধাংসুকে মায়ের চিকিৎসার জন্য বলে আসে। কিন্তু শুধাংসুর উচ্চ বাচ্য কথায় উপস্থিত লোকজন শুধাংশুকে শাসিয়ে চলে আছে।

উল্লেখ্য বিগত দিনে সুমন ঠাকুর নামে পাশ্ববর্তী এক ব্যক্তি শুধাংসুর সাথে মিলে বৃদ্ধ মাকে ইনজেকশন পুশ করে ঘরে আটকিয়ে রাখে। যা তিনদিন পর স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম সংবাদ পেয়ে তাকে বেহুশ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা করিয়ে সুস্থ করে। বিশ্ব মানবতার কাছে সময়ের দাবি আজকের মমতাময়ীর উপর নিষ্ঠুরতম আচরণের দৃষ্টান্ত মূলক শাস্তি চায়।যা যুগে যুগে মানুষের মাঝে প্রমাণরূপে থেকে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ