শিরোনাম
বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কাঠালিয়ায় দফায় দফায় হাতাহাতি ! আতঙ্কে সাধারণ জনগন

নিজস্ব প্রতিবেদক// / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে দফায় দফায় চলছে হতাহাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

 

উল্লেখ্য ১৯ মার্চ কৈখালী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে, সেখানে দেখা যায় এক ব্যক্তি প্রকাশ্যে বড় একটি লাঠি হাতে নিয়ে বাজারের ভিতর মহোড়া দিচ্ছে, জানা যায় তার নাম সাইফুল ইসলাম সুজন। এতে জনগণের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই সন্ত্রাসী কান্ডের মূলে রয়েছে উত্তর চেঁচরী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম সুজন, দক্ষিন চেঁচরী গ্রামের বাচ্চু হাওলাদের ছেলে হৃদয়, ও নেপাল সুজন। ১৯ মার্চ রাতে অপরিচিত শতাধিক সন্ত্রাসী লোক নিয়ে কৈখালী বাজারে মোহড়া দিতে দেখা গেছে সুজন ও তার সহযোগীদের। একই রাতে ইউনিয়নের বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদারের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে, এই ডাকাতিতে উক্ত সন্ত্রাসীরা যুক্ত থাকতে পারে বলে মনে করেন এলাকার সাধারণ জনগণ।

 

 সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, আমরা কোনো সন্ত্রাসী কাজ করিনি, রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমারদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং চেয়ারম্যানের লোকজন আমাদের উপর হামলা করেছে, আমাকে মারার জন্য আমাদের বাড়ীর সামরে হাতুড়ি নিয়ে এসেছ, আমার মামা ইউপি সদস্য শাহিন খানকে প্রকাশ্যে হুমকি দিয়েছে, এনিয়ে আমরা প্রানের ভয়ে আছি, থানায় অভিযোগ করেছি।

 

উল্লেখ্য বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার বলেন নির্বাচন আসতে না আসতেই তুচ্ছ বিষয় নিয়ে সন্ত্রাসী সুজন, হৃদয়, ও নেপাল সুজন সহ কতিপয় সন্ত্রাসী লোকজন ইউনিয়নের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এতে জনগণের মনে ভীতির সৃষ্টি হচ্ছে। সুজন ঢাকার এটিএম বুথ ডাকাতি মামলার আসামি সহ কয়েকটি মামলার আসামি। জনগণের সন্দেহ বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনায় সুজন এবং তার সহযোগীরা যুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ