শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দশম শ্রেণির ছাত্রীর স্বেচ্ছায় ফাঁস দিয়ে রহস্যময় মৃত্যু

মোঃ সাব্বির হোসেন / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বরিশাল, ঝালকাঠি প্রতিনিধি //

ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলিফা রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পুটিয়াখালি গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই স্কুলছাত্রীসহ তার পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়া থাকে। পরিবারের সকলের অগোচরে নিজ কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায় ওই ছাত্রী।

পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে গলায় ফাঁস দিলো সে কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত ও আইনত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে মৃত আলিফার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ