শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন বাইশারী ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান ডালিম বানারীপাড়া  উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা  জানালেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান  বানারীপাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার   বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি //
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় যুবদল নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত  চাঁদাবাজী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বরিশালের বানারীপাড়ায় পৌর যুবদল নেতাদের বিরুদ্ধে চাদাবাজী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবদল । ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম, সদস্য সচিব জাহিন খালাসী, সিনিয়র যুগ্ন আহবায়ক সজল দাস, যুগ্ন আহবায়ক সৌরভ, মামলার আসামী যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন নিশাদ ও ইমরান হাওলাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন নিশাত। তিনি বলেন  ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে কিছু দুস্কৃতিকারী বানারীপাড়া বিএনপি নামক একটি ফেসবুক আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতা কর্মীর নামে আপত্তিকর স্ট্যাটাস দেয়। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। ওই স্ট্যাটাসে আমাদেরকে সন্দেহ জনক ভাবে জড়িয়ে ১৭ সেপ্টেম্বর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম বাদি হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে । ওই মামলায় উল্লেখ করা হয় আসামিরা বাদীর  কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ও তার পথ রোধ করে পকেট থেকে নগদ ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ  সম্মেলনে তারা দাবি করেন তারা নির্দোষ এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এই মামলার বিরুদ্ধে সঠিক  তদন্ত দাবি করেন। পাশাপাশি  উজিরপুর-বানারীপাড়ার বিএনপি’র কান্ডারী নেতা এস শরফুদ্দিন আহাম্মেদ সান্টু সরদারের  কাছে এর সঠিক বিচার চান। এ বিষয়ে মামলার বাদী সালাম জানায় মামলাটি মিথ্যা নয়। নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই মামলা দায়ের করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ